মুগদায় বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মুগদা এলাকায় ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় তানভীর হোসেইন শুভর মরদেহ পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলেও জানিয়েছে পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতের সহকর্মী ও স্বজনদের বিষয়টি জানানো হয়েছে এবং তাঁদের উপস্থিতিতেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, তানভীর হোসেইন শুভর বাবার নাম তবারক হোসেইন। তাঁদের পারিবারিক বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায় হলেও তিনি বর্তমানে উত্তর মুগদার ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ঈদের দিন সর্বশেষ তাঁকে ওই বাসায় দেখেছিলেন বাড়ির মালিক। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হোসেইন শিক্ষাজীবন শেষে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর এক বন্ধুর ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে তানভীর হোসেইনের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে।
তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স