ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার

         
চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সিএমপির বিভিন্ন থানার পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন এবং ডবলমুরিং থানায় ৭ জন রয়েছেন।

এ ছাড়া ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় ২ জন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় ১ জন করে গ্রেপ্তার হয়েছেন।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ