টানা দুই সফল সিনেমার পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার এক পোস্টকে ঘিরে ইতোমধ্যেই নতুন সিনেমা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন শাকিব খান। রোম্যান্টিক-ট্র্যাজেডি ঘরানার ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়ে ব্লকবাস্টার মর্যাদা লাভ করে। এর পরের বছর একই নির্মাতার ‘রাজকুমার’ ছবিতেও অভিনয় করেন তিনি, যা দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতা—দুই দিক থেকেই ইতিবাচক ফল পায়।
সেই সময়ই হিমেল আশরাফ জানিয়েছিলেন, তাঁর পরবর্তী সিনেমাতেও শাকিব খানকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। তবে পরবর্তীতে দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ায় নতুন কোনো প্রকল্পে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খান ও প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন হিমেল আশরাফ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।’ এই পোস্টের পর থেকেই নতুন সিনেমার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন একটি গল্প নিয়ে নির্মাতা, অভিনেতা ও প্রযোজকের মধ্যে আলোচনা হয়েছে এবং সেটি ইতিবাচক পর্যায়ে রয়েছে। যদিও ছবিটির মুক্তির সময় এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি, তবে ২০২৭ সালে এটি দর্শকদের সামনে আসতে পারে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করবে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, প্রযোজক শাকিল খানের প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যানারে এর আগে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো আলোচিত ও সফল সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। ফলে নতুন এই প্রজেক্টটিও বড় পরিসরের হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।
অন্যদিকে, বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকসহ আরও অনেকে। মুক্তির পর থেকে ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স