এপ্রিল মাসে টানা দুই দফা বড় মূল্যবৃদ্ধির পর অবশেষে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুন মাসের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের মূল্যও।
মঙ্গলবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, সংশোধিত মূল্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের দাম প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা। সেই হিসাবে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। এর আগে মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা এবং সে সময় মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।
অন্যদিকে, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ২ টাকা ৫৭ পয়সা।
কমিশন জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জুন মাসের মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৭৬০ ডলার এবং বিউটেনের ৮২০ ডলার নির্ধারিত হয়েছে। এতে গড় সিপি দাঁড়িয়েছে ৭৯৯ ডলার।
এর আগে গত ২ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়েছিল। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বেড়েছিল এলপিজির দাম। মে মাসে সেই মূল্য অপরিবর্তিত থাকলেও জুনে এসে ৫৫ টাকা কমানো হলো।
এদিকে সরকারি খাতের এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি এলপিজির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।
বিইআরসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত দামের বেশি মূল্যে কোনো পর্যায়ে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স