ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৯৪

         
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৯৪

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক হাজার ২৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২০৪ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৯০ জন শিশু।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১৩৬ জন। একই সময়ে মোট ৫৯ হাজার ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫৪ হাজার ৮১২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ