দক্ষিণ আফ্রিকার মোসেল বে শহরে অভিবাসী বিদ্বেষী সহিংসতায় মোজাম্বিকের ৫ নাগরিক নিহত হয়েছেন। খবর নিশ্চিত করেছে মোজাম্বিক সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে মোজাম্বিকের সরকারি প্রেস অফিস জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর মোসেল বেতে শুক্রবার শুরু হওয়া সহিংসতায় প্রায় ৮০০ মোজাম্বিক নাগরিক আটকা পড়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে, ৭ জন মোজাম্বিকের নাগরিক মারা গেছেন। যাদের মধ্যে পাঁচজন সরাসরি বিদেশীবিদ্বেষী হামলার শিকার হয়েছেন এবং বাকি দুজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা ব্যক্তিগত গাড়িতে করে মোজাম্বিকে ফিরছিলেন। সহিংসতার কারণে শনিবার ৩০০ মোজাম্বিকের নাগরিক নিজ দেশে ফিরেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র জোহানেসবার্গ, ডারবান এবং ইস্টার্ন কেপ প্রদেশের কিছু অংশের পাশাপাশি মোসেল বে শহরেও অভিবাসী-বিরোধী বিক্ষোভ হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা