এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে : শিক্ষামন্ত্রী
পরীক্ষার্থী এবং অভিভাবকরা চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানালেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন৷
আজ মঙ্গলবার (০২ জুন) দুপুরে সচিবালয়ে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, দায়িত্ব নিয়েই বর্তমান সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনার কাজ শুরু করে। বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা৷ সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবার কথা ৭ জানুয়ারি থেকে৷ তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷
মন্ত্রী জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে৷ পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না৷ প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন৷ তবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা চাইলে পরীক্ষার তারিখ পুনঃবিবেচনা করা যেতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা