ATN
শিরোনাম
  •  

ইসরায়েল-লেবানন পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে : ট্রাম্প

         
ইসরায়েল-লেবানন পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে :  ট্রাম্প

ইসরায়েল-লেবানন পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে : ট্রাম্প

ইসরায়েল ও লেবানন পরস্পরের ওপর হামলা চালানো বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প দাবি করেন, নেতানিয়াহু তাকে জানিয়েছেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না, আর যেসব সেনা বৈরুতের পথে ছিল, তাদেরও এরইমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে, হিজবুল্লাহর উচ্চপদস্থ নেতাদের সঙ্গে খুব ভালো একটি আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়ে হিজবুল্লাহ ট্রাম্পকে জানিয়েছে, তারাও ইসরায়েলের ওপর আর হামলা করবে না। এর কিছুক্ষণ পরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে বলা হয়, প্রস্তাবিত এই ব্যবস্থার অধীনে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত থাকার বিনিময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ হবে।

তবে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোমবার গভীর রাতে জানিয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

রিপোর্ট : জে/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ