প্রীতি ম্যাচ সামনে রেখে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করেছে আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে নির্ধারিত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সোমবার পুরো স্কোয়াডকে নিয়ে অনুশীলনে নামেন কোচ লিওনেল স্কালোনি।
কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে অনুষ্ঠিত এই সেশনে ২৬ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি অতিরিক্ত কয়েকজন ফুটবলারও অংশ নেন। খেলোয়াড়রা প্রথমে জিমে ফিটনেস অনুশীলন করেন, পরে মাঠে হালকা ট্রেনিং সম্পন্ন করেন।
এদিকে চোট নিয়ে পর্যবেক্ষণে রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, এমিলিয়ানো মার্টিনেজ, নিকো পাজ, ক্রিশ্চিয়ান রোমেরো ও হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের আগে তাদের পুরোপুরি সুস্থ করে তোলাই এখন কোচিং স্টাফের প্রধান লক্ষ্য।
আগামী ৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর কানসাস সিটিতে ফিরে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবে দলটি। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
রিপোর্ট : জে/মা. হা