ATN
শিরোনাম
  •  

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে শোকের ছায়া

         
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে শোকের ছায়া

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে শোকের ছায়া

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ নারী ফুটবল দলে নেমেছে শোকের ছায়া। জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোরে মায়ের মৃত্যুর খবর পান শিউলি। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বাসনা আজিম।

মায়ের মৃত্যুর এই দুঃসংবাদের পর মানসিকভাবে ভেঙে পড়েন শিউলি আজিম। নারী সাফ চ্যাম্পিয়নশিপে খেলার কারণে বাংলাদেশ দলের সঙ্গে ভারতের গোয়ায় আছেন শিউলি। তার মায়ের মৃত্যুর সুংবাদ পাওয়ার সাথে সাথেই সেমিফাইনালের আগে দলের নির্ধারিত শেষ অনুশীলনও বাতিল করা হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

বাংলাদেশ নারী দলের হয়ে দীর্ঘদিন ধরে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শিউলি। গত দুই সাফ শিরোপা জয়ে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন শিউলি আজিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

রিপোর্ট : জে/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ