ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ বসতঘর

         
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ বসতঘর

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ বসতঘর

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনে পুড়ে গেছে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বল ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে। সেখানে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে ১২ থেকে ১৩টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ