আসছে বাজেটে শর্তসাপেক্ষে ফিরে আসছে কালো টাকা সাদা করার সুযোগ। জ্বালানি, আবাসন, কৃষি ও উৎপাদনশীল শিল্পসহ বেশ কিছু খাতে এ সুযোগ রাখা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক।
অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ বরাবরই সমালোচিত হয়েছে। পরিসংখ্যান বলছে, বিগত সময়ে এমন সুযোগে খুব বেশি সুফল মেলেনি। তবে আসছে বাজেটে এই অর্থ মূলধারায় ফিরিয়ে আনার সুযোগ দিতে চায় সরকার।
আসছে বাজেটে কর ছাড় পেতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য, ইলেক্ট্রোনিক্সের মৌলিক উপাদান ও কৃষি যন্ত্রপাতিসহ অন্তত ২৫টি খাত। বিশ্লেষকরা বলছেন, কর ছাড় দেওয়ার যৌক্তিকতা ভাবতে হবে সরকারকে।
কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি প্রসারে সহায়ক এবং দেশের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ বলে মনে করেন কেউ কেউ।
অবশ্য ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাঁদের দাবি, কালো থেকে সাদা হয়ে ওঠার প্রক্রিয়ায়, অর্থনীতিতে গতি আনবে এ অর্থ।
অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বিদেশে অর্থপাচার কমাবে বলেও মনে করেন ব্যবসায়ীরা।
রিপোর্ট : মা. সে/মা. হা