মশক নিধন শিখতে ফ্লোরিডায় নয় দেশে ডোবার পাশে অবস্থান করলেই হবে : প্রধানমন্ত্রী
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মশক নিধন শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের ডোবার পাশে অবস্থান করলেই কার্যকর পদ্ধতি নিয়ে ধারণা পাওয়া সম্ভব।
সোমবার (০১ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো একটি সারসংক্ষেপের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচজন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব ওই সারসংক্ষেপে উত্থাপন করা হয়েছিল।
সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে, একটি বিদেশি কোম্পানির অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর গোচরে আনা হয়। এ বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘মশক নিধনের কৌশল শেখা বা দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই। সন্ধ্যার পর দেশের যে কোনো ডোবার পাশে দু'তিন ঘণ্টা অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণে নানা উদ্ভাবনী পদ্ধতির ধারণা পাওয়া সম্ভব।’
স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো যুক্তরাষ্ট্র সফরের এ প্রস্তাবে বলা হয়েছিলো, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি এ সফরের ব্যয় বহন করবে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা