ATN
শিরোনাম
  •  

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

         
ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (০১ জুন) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক, দুই নারী ও দুই পুরুষসহ মোট পাঁচ জন নিহত হয়। এসময় শিশু সহ আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, চারজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ