ATN
শিরোনাম
  •  

তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক বেশ কয়েকজন

         
তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক বেশ কয়েকজন

তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক বেশ কয়েকজন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। এ সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। জানাজা শেষে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল বের করার চেষ্টা করেন।

ধানমন্ডি থানা সূত্র জানিয়েছে, স্লোগান ও মিছিলের চেষ্টা চলাকালে কয়েকজনকে আটক করে পুলিশি গাড়িতে থানায় নেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ