হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৭৯
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জনে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। আর ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৭০ জনে।
এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা ৪৯৮ জন।
এখন পর্যন্ত হাম সন্দেহে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৯৭০ জন। এর মধ্যে ৬ হাজার ৩৫১ জনের হাম নিশ্চিত হয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স