ATN
শিরোনাম
  •  

হামের প্রাদুর্ভাব কমছে, শুরু হয়েছে ডেঙ্গু: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

         
হামের প্রাদুর্ভাব কমছে, শুরু হয়েছে ডেঙ্গু: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

হামের প্রাদুর্ভাব কমছে, শুরু হয়েছে ডেঙ্গু: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রাদুর্ভাব কমে আসছে। তবে, এডিস মশার আক্রমণ শুরু হয়েছে, ইতিমধ্যে হাসপাতালে কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তিও হয়েছে। ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা দিতে প্রতিটি উপজেলায় একজন করে ডাক্তার পাঠানো হচ্ছে। তারা ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা দিবে।

আজ সোমবার (০১ জুন) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ওই ছয় শিশুর মায়েদের সঙ্গে আমরা কথা বলছি। খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে। বিষয়টি নিয়ে অ্যাটোর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং হবে।

তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছয় জন মায়ের সঙ্গে কথা বলছি। মায়েরা বিভিন্ন শহরে বাস করেন যে কারণে এ বিষয়গুলো শেষ করতে সময় লাগছে। তিনি বলেন, আজকেও অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের সঙ্গে মিটিং রয়েছে। দেখা হচ্ছে আইনগতভাবে কোনো অফেন্স হয়েছে কিনা।

এসময় তিনি হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন। হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, আসলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি তার কার্যকারিতা পেতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগবে। ইমিউনিটি গ্রো করতে সময় লাগে ১৫ দিন থেকে এক মাস। এ সপ্তাহের শেষে প্যানিক আরও কমে আসবে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রমণ শুরু হয়েছে, হাসপাতালে কয়েকজন রোগী ভর্তিও হয়েছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন ডাক্তার পাঠাচ্ছি প্রাথমিক চিকিৎসা দিতে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ