ATN
শিরোনাম
  •  

জিদানের ছেলে লুকাকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

         
জিদানের ছেলে লুকাকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

জিদানের ছেলে লুকাকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া। ২৬ সদস্যের দলটির অধিনায়ক ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।

স্পেনের ক্লাব গ্রেনাডায় এবং ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলা লুকা জিদান তিন গোলকিপারের একজন। গত বছর থেকে পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন লুকা। তার ও তার বাবা জিনেদিন জিদানের জন্ম ফ্রান্সে। দাদা-দাদি আলজেরিয়ান।

আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ বিশ্বকাপে রেখেছেন জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপে চোটের কারণে খেলতে না পারা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকে।

সর্বশেষ দুটি বিশ্বকাপ মিস করা আলজেরিয়া এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলবে। ‘জে’ গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তাদের প্রথম ম্যাচ ১৬ জুন মেসিদের বিপক্ষে।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ