লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে দল পেলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক লিটন কুমার দাস। প্লেয়ার্স ড্রাফটের আগেই বাংলাদেশের কিপার-ব্যাটসম্যানকে দলে নেওয়া নিশ্চিত করেছে গল গ্যালান্টস।
আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল। ড্রাফটের আগেই দল পাওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার লিটন। ৩১ বছর বয়সী কিপার-ব্যাটার গলের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার। এলপিএলে এর আগে ২০২৩ সালে গলের ফ্রাঞ্চাইজিতেই খেলেছিলেন লিটন, তখন এটির নাম ছিল গল টাইটান্স।
লিটনের আগে এবার এলপিএলে দল পেয়েছেন সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ, তারা খেলবেন জাফনা কিংসের হয়ে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আজ সোমবার।
রিপোর্ট : প. কু/মা. হা