ATN
শিরোনাম
  •  

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির

         
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে থাকা একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার দাবি করেছে মার্কিন বাহিনী। এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি।

সোমবার ভোরে চালানো এই হামলাকে ‘পাল্টা জবাব’ হিসেবে উল্লেখ করেছে তেহরান।

চলমান শান্তি আলোচনার মধ্যেই আবারও উত্তেজনার তুঙ্গে মধ্যপ্রাচ্য। আত্মরক্ষার অযুহাতে ইরানের হরমুজগান প্রদেশের গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত রাডার ও ড্রোন ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছিল এবং সেখান থেকেই মার্কিন ও মিত্র স্বার্থের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে আসছিলো ইরান।

এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেখায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি। ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের স্থাপনায় হামলায় ব্যবহৃত ওই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পূর্বনির্ধারিত সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। যদিও ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানায়, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে তার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। একই সঙ্গে পরিস্থিতির যেকোনো অবনতির দায়ও যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

এদিকে, শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুয়েত। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোরে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে বিমান হামলার সাইরেন এবং জরুরি সতর্কতা জারি করা হয়। জানালা ও খোলা স্থান থেকে দূরে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে নাগরিকদের মোবাইল ফোনে পাঠানো হয় সতর্কবার্তা। তবে হামলা কোথা থেকে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েত কর্তৃপক্ষ।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ