ATN
শিরোনাম
  •  

যশোরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

         
যশোরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

যশোরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

যশোরের মনিরামপুরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার রাজগঞ্জ–পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান (২৩)।

নিহত রাকিবের মামা ফারুক হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় রাকিব নিজের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে উপজেলার রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান। রাতে সেখান থেকে তাঁরা মোটরসাইকেলে রাজগঞ্জ–পুলেরহাট সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে খেদাপাড়া মানিকতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি আমড়াগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা দুজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন রাকিব ও মেহেদীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, রাকিব ও মেহেদী হাসান মোটর সাইকেলে রাজগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তালতলায় পৌঁছালে, সামনে থাকা অপর একটি মোটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ