সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটি অনেকটা নিয়ম রক্ষার হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই হওয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মারিয়ারা নেতৃত্বাধীন দল।
রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে অংশ নেন ফুটবলাররা। ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, বল দখল রাখা এবং ম্যাচ পরিস্থিতিভিত্তিক অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুশীলনের শেষ পর্যায়ে প্রধান কোচ পিটার বাটলার ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস কৌশল নিয়ে বিশেষভাবে কাজ করেন। দলের সব খেলোয়াড় সুস্থ ও ফিট থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, “এখন আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দল। আমরা অনেক ভালো ফুটবল খেলছি এবং দলে কয়েকজন প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। ভারত যেমন আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, আমরাও তেমনি নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। প্রয়োজনে রক্ষণ সামলাতে পারি, আবার গোলের সুযোগও তৈরি করতে পারি।”
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে জয় তুলে নিতে মরিয়া থাকবে উভয় দলই।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস