ATN
শিরোনাম
  •  

জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

         
জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরের পাশাপাশি আশপাশের পাহাড়ি এলাকাগুলোতেও সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য রয়েছে। পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হবে। তবে এলাকার স্থায়ী বাসিন্দাদের কোনোভাবেই উচ্ছেদ করা হবে না।”

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় একটি নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি—এই চারটি অপরাধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করা হবে। এসব অপরাধ দমনে পরিকল্পিত যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ