ঈদ শেষে ধীরে ধীরে কর্মচঞ্চল ঢাকায় ফেরা শুরু
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলে যাওয়ার পর গ্রামে ঈদ করতে যাওয়া মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও এখনো রাজধানীর বাস টার্মিনাল ও সড়কে তেমন ভিড় দেখা যায়নি।
রোববার (৩১ মে) সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, ফিরতি যাত্রায় যাত্রীচাপ তুলনামূলকভাবে কম। রাজধানীর প্রধান সড়কগুলোও ছিল অনেকটাই ফাঁকা।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় এখনো তেমন চাপ তৈরি হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে, তখনই বাড়তে পারে যাত্রীচাপ।
যাত্রাবাড়ীর জনপথ মোড়ে বরিশাল থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন বলেন, “ঈদের আগে যাওয়ার সময় যে ভিড় ছিল, ফেরার সময় তেমন কিছুই নেই। খুব আরামে ঢাকায় ফিরতে পেরেছি।”
গোপালগঞ্জ থেকে ফেরা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “অনেকে এখনো গ্রামে আছেন, তাই ভিড় কম। তবে দুই-একদিনের মধ্যে চাপ বাড়বে বলে মনে হচ্ছে।”
সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মরত বাইক রাইডার হাবিব রহমান বলেন, “সকাল থেকে আছি, এখনো তেমন চাপ নেই। চলতি সপ্তাহজুড়েই মানুষ ঢাকায় ফিরবে। আগামী সপ্তাহ থেকে ঢাকা আবার আগের ব্যস্ত রূপে ফিরবে।”
ফরিদপুর থেকে আসা ব্যবসায়ী নাফিজ আহমেদ বলেন, “এই সময় রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ঢাকায় পৌঁছাতে পেরেছি।”
অন্যদিকে কুমিল্লা থেকে ঢাকায় ফেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন আলম জানান, সামনে পরীক্ষা থাকায় আগেভাগেই ঢাকায় ফিরেছেন তিনি। তার মতে, ঈদের আগে যাত্রায় যানজট থাকলেও এবার ফেরার পথে তেমন কোনো ভোগান্তি হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, অফিস-আদালত পুরোপুরি চালু হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে রাজধানীতে ফিরতি মানুষের চাপ আরও বাড়বে। তখন ধীরে ধীরে ঢাকা আবার তার চিরচেনা ব্যস্ত রূপে ফিরবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস