দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ এবং হঠাৎ সৃষ্ট বিভিন্ন শারীরিক জটিলতায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, রোববার (৩১ মে) রাত ৩টা পর্যন্ত মোট ৬ হাজার ১৭৫ জন হাজি ফিরতি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, গত ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ পর্যন্ত দেশে ফেরা ৬ হাজার ১৭৫ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন। পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজি পরিবহন করেছে।
হজযাত্রীদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮টি ফ্লাইট।
অন্যদিকে, সৌদি আরবে মারা যাওয়া ৩৭ জন বাংলাদেশি হাজির মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১৭৬ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পেয়েছেন। হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস