হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালির ব্যবহার সংক্রান্ত সমস্ত নিয়ম-কানুন কঠোরভাবে মানতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট জাহাজগুলো মারাত্মক পরিণতির মুখোমুখি হতে পারে।
শনিবার বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং ব্যবস্থাপনা বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই কারণে সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণালির মাধ্যমে যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদন নিতে হবে। কোনো জাহাজ যদি এই বিধিনিষেধ অমান্য করে, তবে তার নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
তেহরান হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীকেও সতর্ক করেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে কেন্দ্র করে ইরানের অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক তেল পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস