ওয়ানডে ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান। ক্রিকেট বিশ্বের তৃতীয় দল হিসেবে ১০০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করল ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলটি।
শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই এই অনন্য রেকর্ড গড়ে পাকিস্তান। এর আগে শুধু ভারত ও অস্ট্রেলিয়া ওয়ানডেতে এক হাজার ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিল।
পাকিস্তানের ওয়ানডে যাত্রা শুরু হয় ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ইন্তিখাব আলমের নেতৃত্বে প্রথম ওয়ানডে খেলেছিল পাকিস্তান। দীর্ঘ ৫৩ বছরের ইতিহাসে আজ শাহীন শাহ আফ্রিদির হাতে ১০০০তম ম্যাচ খেলল দলটি।
পাকিস্তান ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধ করেছে অসংখ্য কিংবদন্তি তারকা। এর মধ্যে রয়েছেন ইমরান খান, জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এবং শহীদ আফ্রিদি।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৯২ সালে, যখন ইমরান খানের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জেতে দলটি। ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। এছাড়া বাবর আজমের নেতৃত্বে ২০২৩ সালে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে তারা।
৫৩ বছরের ইতিহাসে পাকিস্তান ওয়ানডে ক্রিকেটে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং বিশ্বের তৃতীয় দল হিসেবে ১০০০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করল।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস