ATN
শিরোনাম
  •  

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টন, বাড়ছে নেতাকর্মীর ঢল

         
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সরগরম নয়াপল্টন, বাড়ছে নেতাকর্মীর ঢল

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা গেছে।

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

দুপুর ১টার পর থেকে বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে নয়াপল্টন এলাকায় অবস্থান নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয়সংলগ্ন এলাকা।

দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হচ্ছে।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এর প্রধান উদ্দেশ্য।

এদিকে, তারেক রহমানের নির্দেশনা ও অংশগ্রহণকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। ফলে দিনভর সরগরম থাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা।

দলীয় নেতারা জানান, জিয়াউর রহমানের জনকল্যাণমূলক রাজনৈতিক দর্শন ও আদর্শকে স্মরণ করেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ