ATN
শিরোনাম
  •  

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

         
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৬ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ৩৩ জনের আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৮৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৯৯৬ জন।

১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৫০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এবং ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।


রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ