রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন।
তিনি বলেন, “রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বের হয়েছেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন।”
উপ প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, তালতলা মার্কেট হয়ে বাসাবো এলাকায় যায়। এরপর কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, নয়া বাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামান বলেও জানান জাহিদুল ইসলাম রনি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস