প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, বিদেশেও এমন হয় না। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিক ও তৎপর কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এবারের যাত্রায় যানজট তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল এবং মানুষকে আগের মতো চরম ভোগান্তিতে পড়তে হয়নি।
কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভূয়সী প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, “দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন এলাকা থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, যা অতীতে দেখা যায়নি।”
এছাড়া সাম্প্রতিক আলোচিত রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার পর প্রধানমন্ত্রী দ্রুত ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রিজভী বলেন, সরকারের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, তবে ষড়যন্ত্র বা চক্রান্তের রাজনীতি দেশের মানুষ ভালোভাবে নেবে না।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান–এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার বেলা ১১টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস