ATN
শিরোনাম
  •  

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক

         
ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক

ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক

ভারতে প্রায় ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।

তাদের দাবি, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া যায় বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা কয়েকজন অভিযোগ করেন, দেশে ফেরানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন বলেও জানান তারা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, চাকরির প্রলোভনে তারা প্রতারণার শিকার হয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য জানান, দেশে ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ