ATN
শিরোনাম
  •  

নিউইয়র্কে ঈদের নামাজে মামদানি, পাঞ্জাবিতে আর্সেনালকে সমর্থন

         
নিউইয়র্কে ঈদের নামাজে মামদানি, পাঞ্জাবিতে আর্সেনালকে সমর্থন

নিউইয়র্কে ঈদের নামাজে মামদানি, পাঞ্জাবিতে আর্সেনালকে সমর্থন

ব্রিটিশ ফুটবল ক্লাব আর্সেনালের থিমে তৈরি পাঞ্জাবি গায়ে ঈদুল আজহার নামাজ পড়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সেখানকার বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সেসব ছবি তিনি শেয়ার করার পর রীতিমতো ভাইরাল হয়েছে সেগুলে মামদানি এবং সেগুলো।

নিউইয়র্ক সিটির অধীনে ৫টি বোরো বা পৌরসভা আছে। এগুলো হলো ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটান, কুইনস এবং স্টেটান আইল্যান্ড। এসব পৌরসভার মধ্যে ব্রঙ্কসে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশীর বসবাস। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের অনেকই বসবাস করেন সেখানে।

যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মামদানি ঈদের নামাজ পড়েছেন ব্রঙ্কসের একটি ঈদগাহে।

নামাজ শেষে সেখানকার লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মামদানি। এ সময় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের এমপি আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্টেজ তার সঙ্গে ছিলেন।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঈদের জামাত এবং তার পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের ছবি শেয়ার করে মামদানি বলেছেন, “আজ, আমরা যারা নবী (হযরত) ইব্রাহিম (আ.)-কে সম্মান করি, ঈদুল আজহা আমাদের স্মরণ কিরয়ে দেয় যে কোরবানি কোনো বোঝা নয়। এটি আমাদের অনেক বড় ‍কিছু সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ এনে দেয়। যাদের সাহায্য প্রয়োজন, তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা দেয়।”

“আমি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পরে অত্যন্ত সম্মানিত বোধ করি এবং আমি সবসময়ে সবার সঙ্গে সংহতির ভিত্তিতে নিউইয়র্ক সিটিকে নেতৃত্ব দিতে চাই। নিউইয়র্কের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান, শিশু পরিচর্যা কেন্দ্রের পরিষেবা পায়, সেজন্য আমরা সবাই কাজ করছি।”

সূত্র : নিউইয়র্ক পোস্ট, ইন্ডিয়া টুডে

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ