ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭৭

         
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭৭ জন শিশু। যার মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৫১ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয় ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৮৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৯০৫ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগের হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ২৪১ জন ও আক্রান্ত ৩৮ হাজার ২৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (২৮ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ