রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। হাসপাতালে মৃত্যুবরণ করা একজন নবজাতকের পরিবারের পক্ষ থেকে দায়ের করা ওই মামলায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে এই মামলা করা হয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, মামলায় অবহেলার কারণে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ বুধবার রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি, সে কারণে তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারণ, মারা যাওয়া শিশুদের বয়স ছিল মাত্র ১ থেকে ৩ দিন।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে বুধবার ভোরে এই ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করলেও মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস