ATN
শিরোনাম
  •  

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ৫

         
গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ৫

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা

গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে একটি বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সদর থানার ওসি আনিসুর রহমান প্রাথমিকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও তিনজন বাসযাত্রী।

আহতরাও বাসযাত্রী বলে জানা গেছে। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ