ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ ছিল যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে।
ঈদযাত্রার পুরো সময়জুড়ে যানবাহনের ব্যাপক চাপ সামলে ছয় দিনে যমুনা সেতু থেকে মোট ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত ছয় দিনে যমুনা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে।
সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয় মঙ্গলবার (২৬ মে)। ওইদিন ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচল করে। এ সময় টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।
সোমবার (২৫ মে) সেতু ব্যবহার করে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন। ওইদিন টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
বুধবার (২৭ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ৯০৭টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়। দুই প্রান্ত মিলিয়ে মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন সেতুটি ব্যবহার করে। এ সময় টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।
রোববার (২৪ মে) ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। শনিবার (২৩ মে) ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
এদিকে ঈদযাত্রার ব্যস্ততম সময়েও যমুনা সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘস্থায়ী বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, চার লেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় অতিরিক্ত যানবাহনের চাপ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস