জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। প্রধান জামাতে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ মে) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন কারী ইসহাক।
প্রথম জামাত শেষে মোনাজাতে দেশ-বিদেশের নিপীড়িত মুসলমানদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
সকাল ৯টার তৃতীয় জামাতে ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন।
সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।
এদিকে, নির্ধারিত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস