ATN
শিরোনাম
  •  

ঢাকায় কোথায় কখন ঈদুল আজহার জামাত

         
ঢাকায় কোথায় কখন ঈদুল আজহার জামাত

ঈদুল আজহার জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন ব্যাহত হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায়, তৃতীয়টি ৯টায়, চতুর্থটি ১০টায় এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাতের আয়োজন করা হয়েছে—প্রথমটি সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সকাল ৮টা ৩০ মিনিটে। অন্যদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

গুলশান এলাকার গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)ে এবার তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয়টি ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।

রাজধানীর বিভিন্ন খোলা ঈদগাহ মাঠ ও দেড় হাজারেরও বেশি মসজিদে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ