রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর পর এনআইসিইউতে আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, বর্তমানে আরও কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনআইসিইউতে ভর্তি কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং কিছু শিশুর শরীর নীল বর্ণ ধারণ করেছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “তদন্তে যদি কোনো অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় রাজনৈতিক ও পেশাজীবী মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রকৃত কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তিনি হাসপাতালের অবকাঠামো, সিসিটিভি ফুটেজ এবং রোগীর তালিকা সঠিকভাবে যাচাইয়ের ওপর জোর দেন।
তিনি আরও বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা কঠিন, তাই সব দিক খতিয়ে দেখা জরুরি।
এদিকে এলাকাজুড়ে এই ঘটনায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস