ATN
শিরোনাম
  •  

বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

         
বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বসুন্ধরা ‍সিটি শপিং কমপ্লেক্সে

রাজধানীর পান্থপথের বসুন্ধরা ‍সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মার্কেটের ভেতরের শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, ‘ওই যুবক ওপর থেকে পরে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন,‘ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার তদন্তসহ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।’

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ