ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে নিয়ে আসা হয়েছে। আপাতত সেটিকে সেখানেই লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
অদ্ভুত নাম ও ব্যতিক্রমী চেহারার কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় ৭০০ কেজি ওজনের মহিষটি। ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি কিনেছিলেন।
মহিষটিকে এক নজর দেখতে মে মাসজুড়ে খামারে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। শুধু ঢাকাই নয়, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা সেখানে ছুটে আসেন। অনেকে মহিষটি কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পায় ভাইরাল এই মহিষটির খবর।
মহিষের মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, “এর অসাধারণ চুল দেখেই আমার ভাই মজা করে ডোনাল্ড ট্রাম্প নাম রেখেছিল। এরপর থেকেই মানুষ দলে দলে দেখতে আসতে শুরু করে।”
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস