ATN
শিরোনাম
  •  

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলেছে পূর্বাভাস

         
ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলেছে পূর্বাভাস

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলেছে পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদফতর। আসছে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহার দিনসহ আগামী পাঁচদিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গিয়েছে। আজ বাকিটা সময় বৃষ্টি কম হতে পারে। তবে আগামীকাল ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বুধবার (২৭ মে) রাতে রাজধানীতে অনেকটা বৃষ্টি হতে পারে। তবে পরশু বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আজ তাপপ্রবাহ কমে যেতে পারে।

এদিকে, শুক্রবার (২৯ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এইদিন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ