বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪৫ মিনিট ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌ চলাচল শুরু হয়।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এতে নৌরুটের দুই পাড়ে যানবাহন ও যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১২টার দিকে ফেরি চলাচল আবার চালু করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।
ঘাট-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় নৌ চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস