আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ঈদের আনন্দে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তুলনামূলকভাবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকায় বৃষ্টি তুলনামূলক কম থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম হলেও বিকেলের দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২৭ মে রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, জ্যৈষ্ঠের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মাঝে মাঝে বিচ্ছিন্ন বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আবারও গরম ও আর্দ্রতা বাড়বে।
ফলে ঈদের দিন দেশের এক অংশে বৃষ্টি আর অন্য অংশে গরম—দুই ধরনের আবহাওয়াই বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস