ATN
শিরোনাম
  •  

যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই ইরানে মার্কিন হামলা

         
যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরানে মার্কিন হামলা

যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, এসব নৌকা সমুদ্রে মাইন পেতে রাখার চেষ্টা করছিল, তাই নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য অভিযান চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। বৈঠকে অংশ নেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় মধ্যস্থতা করছেন কাতারের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়। তবে আলোচনা ব্যর্থ হলে ‘অন্য ব্যবস্থা’ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

তিনি জানান, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। যুক্তরাষ্ট্র চাইছে প্রণালিটি স্বাভাবিকভাবে খোলা থাকুক। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নির্দিষ্ট সময়ের জন্য বড় ধরনের আলোচনা হতে পারে।

অন্যদিকে ইরানও পাল্টা দাবি করেছে, তারা একটি ‘শত্রু স্টেলথ ড্রোন’ ভূপাতিত করেছে। দেশটির সংবাদমাধ্যমের দাবি, নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। তবে ড্রোনটি কোন দেশের ছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ