ATN
শিরোনাম
  •  

লক্ষ্মীপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

         
লক্ষ্মীপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

লক্ষ্মীপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

লক্ষ্মীপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইব্রাহিম মেলকার ওরফে ইবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনপুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম চর আলী হাসান গ্রামের করিম মেলকারের ছেলে ও পেশায় কৃষক।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকে জেলায় প্রচুর বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়। ইব্রাহিমের গরু মাঠে ছিল। ঘটনার সময় তিনি গরু আনতে মাঠে যান। গরুর খুঁটি উঠানোর সময় বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রহমান স্বপন বলেন, ইব্রাহিম ভালো মানুষ ছিলেন। তিনি বজ্রপাতে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ