পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীব্যাপী কঠোর নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশ। কোরবানির পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত এবং ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে বহুমুখী পরিকল্পনা।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন জানান, প্রতিটি পশুর হাট ঘিরে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নিরাপত্তা বলয়। হাটগুলোতে দৃশ্যমান পুলিশ উপস্থিতির পাশাপাশি স্থাপন করা হয়েছে সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় রাখা হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন।
অপরাধ ও প্রতারণা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে। চালু রাখা হয়েছে মানি এসকর্ট সার্ভিসও। একই সঙ্গে অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত।
সায়েদাবাদ, গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। পশুবাহী যানবাহন যাতে নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক নামানো না হয়, সেদিকেও রাখা হচ্ছে কঠোর নজরদারি।
এদিকে ঈদের ছুটিতে লাখো মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় নিরাপদ ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে ডিএমপি। বিভিন্ন বাস টার্মিনাল ও স্টেশনে স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার।
অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। পাশাপাশি রাজধানীর প্রবেশ ও বাহিরমুখী সড়কগুলো যানজটমুক্ত রাখতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গরুর হাটের কারণে প্রধান সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য হাটের সীমানার বাইরে রাস্তা কিংবা ফুটপাতে পশু রাখতে দেওয়া হবে না।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস