তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে কয়েকটি বিভাগে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
সোমবার আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস