ATN
শিরোনাম
  •  

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

         
এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

এনসিপির দুই নেতা

ঝিনাইদহে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা। পুলিশ নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নিলেও, তার বিরুদ্ধে মামলা থাকায় পরে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে যশোর থেকে গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়ন রহমান খানকেও আদালতে হাজির করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গুম করা হয়েছে—এমন দাবি নাকচ করে পুলিশ জানায়, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে তোলা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের অবহিত রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার পর থেকেই অয়নের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। তাই গুমের অভিযোগ সঠিক নয়।

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ